সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নেবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে অংশ নেবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ২:০৫ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ২:০৬ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ও উদ্দীপনা দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি আশা প্রকাশ করে বলেছেন, একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলবে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাপাড়সংলগ্ন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে শিমুলিয়া ঘাটের ইজারাদারদের আয়োজনে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত।

৮ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত দুই দলের একটির নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং অপর দলের নেতৃত্ব দেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। ২০ মিনিটের এই প্রীতি ফুটবল ম্যাচে কোনো দলই গোল করতে না পারায় ৩-৩ টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়।

রাষ্ট্রদূতের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে এসে ভিড় জমান।

খেলা শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

প্রীতি ম্যাচ শেষে তিনি ইঞ্জিনচালিত নৌকায় চড়ে পদ্মা নদীর মনোরম পরিবেশ ও পদ্মা সেতুর আশপাশ ঘুরে দেখেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে দর্শক ও সমর্থকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন পুস্তি, লৌহজং উপজেলা বিএনপির সদস্যসচিব হাবিবুর রহমান অপু চাকলাদার, সহ-সভাপতি মো. নুর আলী, লৌহজং উপজেলা যুবদলের সদস্যসচিব মো. লুৎফর রহমান পাভেল মোল্লা, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউছার তালুকদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});