সানোর জাদুকরী গোলে স্তব্ধ ব্রাজিল, উল্লাসে ভাসছে জাপান

সানোর জাদুকরী গোলে স্তব্ধ ব্রাজিল, উল্লাসে ভাসছে জাপান

সানোর জাদুকরী গোলে স্তব্ধ ব্রাজিল, উল্লাসে ভাসছে জাপান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১১:৩৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

বিশ্বকাপের নকআউট পর্বে অসাধারণ এক ব্যক্তিগত নৈপুণ্যে ব্রাজিলকে পিছিয়ে দিয়েছে জাপান। দুর্দান্ত ড্রিবলিংয়ে একের পর এক ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক কোণাকুণি শটে বল জড়িয়ে দেন জালে কাইশু সানো।

শটটি ছিল এতটাই নিখুঁত ও গতিময় যে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক আলিসনের পক্ষে তা ঠেকানো সম্ভব হয়নি। বল সোজা গিয়ে জালের বাঁ দিকের নিচের কোণায় আঘাত হানে।

সানোর অনবদ্য এই গোলে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ব্রাজিল শিবির। অন্যদিকে হিউস্টনের গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন জাপানের সমর্থকরা।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।