Dhakainfo24
ঢাকারবিবার , ২২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভুক্ত প্রাণীর পাশে ছাত্রদল

ঢাকা ইনফো২৪
মার্চ ২২, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। ক্যাম্পাসের অভুক্ত কুকুর-বিড়ালদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পায় না। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে শাহরিয়ার হোসেন বলেন, “রাস্তা ও ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াক।” জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।” জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।” খাবার বিতরণকালে জকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহিদ হোসেনসহ সংগঠনটির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।