কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ

কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ

কর্ণফুলী নদীতে নৌযানে বিস্ফোরণ

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ০)

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি মাছ ধরার নৌযানে (ফিশিং ভেসেল) অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ছয় নাবিকের মধ্যে দুজন ঢাকায় নেওয়ার পথে মারা যান। নিহত দুই নাবিক হলেন ওই নৌযানের গ্রিজার (ইঞ্জিন বিভাগের কারিগরি কর্মী) মো. রুবেল (৩৩) ও শাহ আলম (৩৮)। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার পথে তারা মারা যান ।

নিহত শাহ আলমের বাড়ি নোয়াখালীতে।  সকাল ৮টায় জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হয়েছে। অন্য দিকে সকাল ১০টায় জানাজা শেষে পটুয়াখালীর গলাচিপায় দাফন করা হয়েছে মো. রুবেলকে। এ ঘটনায় দগ্ধ প্রকৌশলী আশিকুজ্জামান তামিমের অবস্থাও সংকটাপন্ন। প্রায় শতভাগ দগ্ধ হওয়া তামিম জাতীয় বার্ন ও প্লাস্টিকসার্জারি ইনস্টিটিউটে ভর্তি।

জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান, মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফভি দেশ’ নামের মাছ ধরার নৌযানে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এফভি দেশ নৌযানের ক্যাডেট প্রকৌশলী আশিকুজ্জামান তামিম, নাবিক মো. রুবেল, শাহ আলম এবং পাশে নোঙর করা ‘এফভি ডিসনি’র নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হন। দগ্ধ ছয় নাবিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হলেও প্রায় শতভাগ দগ্ধ তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অন্য তিনজন আশঙ্কামুক্ত হওয়ায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান মোহাম্মদ এস খালেদ।

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।