রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ০)

পিয়ান সরকার

X

পিয়ান সরকার

জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পিয়ান সরকার ও নির্মাতা রাজা চন্দ। বিয়ের আট বছর পর প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

 স্বামীর জন্মদিনেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সুখবরটি। শুক্রবার ছিল রাজা চন্দের জন্মদিন। বিশেষ এই দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন পিয়ান। এত দিন বিষয়টি একান্ত ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন তারা। ঘনিষ্ঠজন ছাড়া টালিউডের অনেকেই এ বিষয়ে জানতেন না।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা পিয়ান। চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন তিনি। অনাগত সন্তানের সুস্থতার কথা বিবেচনায় রেখে আপাতত নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী। অন্যদিকে পেশাগত ব্যস্ততায় রাজা চন্দকে কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে নিয়মিত যাতায়াত করতে হলেও স্ত্রীর যত্নে কোনো কমতি রাখছেন না বলে জানা গেছে। স্বামীর জন্মদিন উপলক্ষে শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যায় পিয়ানের বেবি বাম্প। 

সেই পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মাৃধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি।’ 

বর্তমানে কলকাতার বাড়িতেই পরিবারের সদস্যদের সান্নিধ্যে সময় কাটছে পিয়ানের। প্রতি বছরের মতো এবারও রাজার জন্মদিন এসেছে, তবে এবারের উদযাপন তাদের জীবনে একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে। 

কারণ, খুব শিগগিরই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। তারকা দম্পতির এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মী, বন্ধু ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন রাজা চন্দ ও পিয়ান সরকার।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});