রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভিয়েতনামের উৎসবে সেরা ছবি ‘রইদ’

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভিয়েতনামের উৎসবে সেরা ছবি ‘রইদ’

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ভিয়েতনামের গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে ‘ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’। যদিও উৎসবটির বয়স মোটে চার, তবু এর গুরুত্ব কম নয়। এশিয়ার চলচ্চিত্রের বিকাশে এটিকে বড় প্ল্যাটফর্ম বিবেচনা করা হচ্ছে। 

আর এই উৎসবেই সেরা ছবির পুরস্কার জিতে নিলো বাংলাদশের ‘রইদ’। ২৭ জুন শুরু হয়ে গতকাল পর্দা নেমেছে চতুর্থ ‘ডা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এর। এতে সমালোচক বিভাগে সেরা ছবি হয়েছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। 

খবরটি শোনার পর প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা। ফেসবুক বার্তায় লিখেছেন, ‘এ উৎসবে ‘রইদ’ পুরস্কার জেতেয় আমি ভীষণ সম্মানিত বোধ করছি। উৎসব কর্তৃপক্ষের প্রতি আমার কৃতজ্ঞতা, তারা আমাদের অঞ্চলের গল্প বেছে নিয়েছেন এবং আমাদের ছবির ওপর আস্থা রেখেছেন। 

পাশাপাশি জুরি বোর্ডের প্রতিও ধন্যবাদ জানাই, এই স্বীকৃতির জন্য।’ এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত ‘রটারড্যাম উৎসব’-এর মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ‘রইদ’। তবে সেখানে পুরস্কার জেতা হয়নি।

এদিকে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। এখনো চলছে দেশ-বিদেশের বিভিন্ন হলে। এমনকি ঈদের ছবি হিসেবে এখনো দর্শক আগ্রহে এগিয়ে আছে ‘রইদ’। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সঙ্গে আছেন আহসাবুল ইয়ামিন রিয়াদ, গাজী রাকায়েত প্রমুখ।   

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});