সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মনোহরদীতে ৩ শিশুর মৃত্যু: ইউএনওঅর্থ সহায়তা ইউএনওর

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মনোহরদীতে ৩ শিশুর মৃত্যু: ইউএনওঅর্থ সহায়তা ইউএনওর

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৯:৫৪ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে উপজেলা প্রশাসন। 

রবিবার (৫ জুলাই) মনোহরদী উপজেলার মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এম,এ, মোহাইমিন আল জিহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া নিহত শিশুদের খিদিরপুর ইউনিয়নের বাড়িতে গিয়ে পবিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউ পি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে ইউএনও জনাব মোঃ মোহাইমিন আল জিহান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া ঘটনাস্থল (পুকুর) পরিদর্শন করেন এবং শোকবিহ্বল বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। উপজেলা  প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত প্রত্যেক শিশুর পরিবারের হাতে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

​পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে নিহত শিশুদের কবর জিয়ারত করেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। 

​”একই পরিবারের তিনটি নিষ্পাপ শিশুর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এই কঠিন সময়ে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।” 

— মোঃ মোহাইমিন আল জিহান, ইউএনও, মনোহরদী 

​দুর্ঘটনার পর পরই প্রত্যন্ত অঞ্চলের এই ভুক্তভোগী পরিবারের পাশে এসে দাঁড়ানোয় এবং তাৎক্ষণিক মানবিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) এমন উদ্যোগ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এলাকাবাসী প্রশাসনের এই সংবেদনশীল ও মানবিক ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});