সোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তীব্র ভূমিকম্পের পর আঘাত হানলো ১ হাজার আফটারশক!

ঢাকা ইনফো২৪
জুলাই ৬, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

তীব্র ভূমিকম্পের পর আঘাত হানলো ১ হাজার আফটারশক!

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ০)

নিহত বেড়ে ৩,৩৪২

X

নিহত বেড়ে ৩,৩৪২

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে। দেশটির সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩ হাজার ৩৪২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন।

একই সঙ্গে ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত ৯৯৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে। বার্তাসংস্থা আনাদোলুর বরাতে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে উদ্ধার করা হয়েছে। এতে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। সরকার জানিয়েছে, এ পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন গৃহহীন অবস্থায় রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় বর্তমানে ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। এছাড়া রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন উদ্ধারকর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবক ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ হাজার ৫৮৫ মেট্রিক টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার পানি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২৩ হাজার ৮২০ জন রোগী চিকিৎসাসেবা পেয়েছেন এবং ৭৯টি অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৯৫টি আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});