মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

১২ ফলের সাজে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

১২ ফলের সাজে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন- এর ৯ম বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ জুলাই দুপুরে গাজীপুরের শ্রীপুর  উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১২ প্রকার দেশীয় ও মৌসুমি ফলের নান্দনিক পরিবেশনা। বাহারি ফলের সাজে সাজানো আয়োজনটি অতিথিদের নজর কাড়ে এবং বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।

অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাফল্যের প্রশংসা করেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংবাদমাধ্যমটি নিরপেক্ষ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

বর্তমান সময়ে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি গণমাধ্যমের দীর্ঘ নয় বছরের সফল যাত্রা প্রশংসনীয়। সমাজের অসংগতি, মানুষের অধিকার ও ইতিবাচক পরিবর্তনের সংবাদ তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশ বুলেটিনের ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি, সুনাম ও সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন, আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, টি. আই. সানি, সাদেক মিয়া, আনিছুর রহমান শামীম, এমদাদুল হক, আশরাফুল ইসলাম, এস এম জহিরুল ইসলাম, রাকিবুল হাসান, ইকবাল হোসেন ও মুনসুরুল ইসলাম মাসুমসহ স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});