মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রামে আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

তলিয়ে গেছে রেললাইন, চট্টগ্রামে আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ০)

রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামে আটকে পড়েছে পর্যটক এক্সপ্রেস/ ছবি- সংগৃহীত

X

রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামে আটকে পড়েছে পর্যটক এক্সপ্রেস/ ছবি- সংগৃহীত

প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের ষোলশহরে আটকে পড়েছে কক্সবাজারগামী ট্রেন পর্যটক এক্সপ্রেস। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে ট্রেনটি ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় আটকা পড়ে। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।

রেললাইন থেকে পানি নেমে না যাওয়া পর্যন্ত ট্রেনটি গন্তব্যে ছেড়ে যেতে পারছে না বলে জানিয়েছে রেলওয়ে। সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর কথা ছিল।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা বিকেল পৌনে ৪টায় সংবাদমাধ্যমকে বলেন, ‌পর্যটক এক্সপ্রেস ষোলশহর স্টেশন থেকে ছাড়ার পর আটকা পড়ে। এখনো রেললাইন পানিতে ডুবে আছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি একটু পিছিয়ে ষোলশহর স্টেশনে রাখা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে। এরপর কিছু দূর গিয়ে ট্রেনটি আটকে যায়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});