মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ওমানে মেরুদন্ড ভাঙা রাঙ্গুনিয়া প্রবাসী জামালের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ওমানে মেরুদন্ড ভাঙা রাঙ্গুনিয়া প্রবাসী জামালের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ০)

মো. জামাল উদ্দিন

X

মো. জামাল উদ্দিন

সুখের আশায় ঋণ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. জামাল উদ্দিন (৩৯)। 

‎নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৭ জুলাই) ভোরে নিজ বাড়িতে জীবনাবসান হয় প্রবাসীর।

‎নিহত জামাল রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল ৭ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার মো. হোসেনের ছেলে।  একই দিন সকালে স্থানীয় মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

‎পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন বছর আগে ঋণ করে ওমানে পাড়ি জমান তিনি।  সেখানে তিনি এসি-ফ্রিজ মেরামত ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন।

‎গত বছরের ডিসেম্বরে ওমানের আল আমরাত এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গুরুতর আহত হন। এতে তার মেরুদণ্ড ও পায়ে মারাত্মক আঘাত পায়।

‎সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। পরে তার শরীরে পক্ষাঘাত (প্যারালাইসিস) দেখা দেয়।

‎এ বিষয়ে পরিবারের সদস্যরা জানান, চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হচ্ছিল এবং শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে সাধারণ বিমানে দেশে আনাও সম্ভব ছিল না।

‎পরে জামালের চিকিৎসার বিষয়টি গণমাধ্যমে এলে স্থানীয় বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

‎সবার সহযোগিতায় তাকে দেশে এনে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত বছর বয়সী এক ছেলে এবং পাঁচ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});