বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেঘনার ভাঙন থেকে চরলক্ষিপুর গ্রাম রক্ষায় এমপি আজাদের উদ্যোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মেঘনার ভাঙন থেকে চরলক্ষিপুর গ্রাম রক্ষায় এমপি আজাদের উদ্যোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনাবেষ্টিত চরলক্ষিপুর গ্রামকে নদীভাঙন থেকে রক্ষায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। এক দিনের ব্যবধানে তিনি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করেন।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন জানান, সোমবার তিনি ঢাকায় অবস্থানকালে তাঁর ইউনিয়নের চরলক্ষিপুর গ্রামের বৃহত্তর মেঘনার প্রবল ঢেউয়ে দুদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হতে থাকা অংশের ছবি ও ভিডিওচিত্র তাঁর কাছে পাঠানো হয়।

তিনি বলেন, ‘আমি সঙ্গে সঙ্গে ওই ছবি ও ভিডিওচিত্র এমপি আজাদ সাহেবের কাছে পাঠাই এবং গ্রামটিকে নদীভাঙনের কবল থেকে রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই। তিনি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি অবহিত করেন এবং জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেন।’

এরপর থেকে পানি উন্নয়ন বোর্ড বাল্কহেডের মাধ্যমে বালুভর্তি বড় বড় বস্তা ফেলে ভাঙনকবলিত এলাকায় অস্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে যাচ্ছে। বর্তমানে গ্রামের ভাঙন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।

এমপি নজরুল ইসলাম আজাদ আশ্বাস দিয়েছেন, প্রাথমিকভাবে জরুরি ব্যবস্থা নেওয়ার পর সেখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});