বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বার উল্টে নিহত ১, আহত-১১

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

গাংনীতে গরু বোঝাই লাটা হাম্বার উল্টে নিহত ১, আহত-১১

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরু বোঝাই লাটা হাম্বার উল্টে উজ্জ্বল(৩৫) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ১১ জন গরু ব্যবসায়ি। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

 

নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।তার মরদেহ গাংনী থানা পুলিশ হেফাজতে রয়েছে।আজ বুধবার বেলঅ সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের মুজাহিদ জানান, মেহেরপুর থেকে গরু বোঝাই লাটাহাম্বারটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল। রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ব্যবসায়ি উজ্জ্বল।একই সময়ে আহত হন আরো ১১ ব্যবসায়ি।

এরা হচ্ছে- মেহেরপুর বামনপাড়ার আলিমুদ্দীনের ছেলে রহিদুল(৫৫), চকশ্যামনগরের আব্বাছ আলীর ছেলে ওসমান(৪৪), ইসমাইলের ছেলে ইসরাফিল(৫৫) ও ইজারুলের ছেলে কবির(৪২), মুজিবনগরের মোনাখালির জহুর মন্ডলের ছেলে সাবদার আলী(৬০) ও দুলাল উদ্দীনের ছেলে ইসমাইল(৪৪), যাদবপুরের আলীমুদ্দীনের ছেলে নাজমুল (২৫), রাধাকান্তপুরের লিটন(৩২), বামনপাড়ার ফেলামিরের ছেলে রাজা(৬০), মোনাখালির রফিকুল(৫০) ও আলাল উদ্দীন(৪৫)। 

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আহতদেরকে তাৎক্ষনিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, রায়পুর নামক স্থানে গরু বোঝাই লাটা হাম্বার দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});