বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বরগুনায় সাগরে দুই ট্রলারডুবি

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ০)

ফাইল ছবি

X

ফাইল ছবি

বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বরগুনার তালতলীর ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮ জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন তালতলীর সোনাকাটা ইউনিয়নের কালাম পাইকার ও শহীদ।

জেলেরা জানান, মঙ্গলবার সকালে দুটি ট্রলার ইলিশ শিকারের উদ্দেশ্যে সাগরে যায়। রাতে হঠাৎ সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা অন্য ট্রলারে আশ্রয় নিলেও কিছুক্ষণ পর সেটিও ডুবে যায়। পরে সবাই সাগরে ভাসতে থাকেন। রাত ৩টার দিকে অন্য একটি মাছ ধরার ট্রলার ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে এখনও দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র ট্রলার মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান ফরাজী বলেন, উদ্ধার হওয়া জেলেরা চিকিৎসাধীন রয়েছেন এবং নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার বিষয়েও প্রশাসন খোঁজখবর রাখছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});