বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বোয়ালমারীতে বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ রেলওয়ের লিজ নেওয়া জমি দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে। 

অভিযোগ করেছেন পৌর জামায়াতে ইসলামীর আমির ও পাঞ্জেরী মডেল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ নিয়ামুল হাসান। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত উপজেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি শামসুদ্দীন মিয়া ঝুনু।

সৈয়দ নিয়ামুল হাসান জানান, একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে দীর্ঘদিন ধরে পাঞ্জেরী মডেল মাদরাসা ও হেফজখানা পরিচালিত হয়ে আসছে।

প্রতিষ্ঠানের প্রয়োজনে ১৯৯৩ সালে তৎকালীন অধ্যক্ষ আবুল কাশেম মাহমুদের নামে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় থেকে বোয়ালমারী রেলস্টেশন এলাকায় পৃথক দুটি স্থানে কৃষিজমি হিসেবে মোট ১ একর ৬৬ শতক জমি লিজ নেওয়া হয়। এরপর পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়মিত খাজনা পরিশোধ করা হয়।

তিনি বলেন, ২০০৫ সাল পর্যন্ত এক একর জমির খাজনা গ্রহণ করলেও পরে রেলওয়ে কর্তৃপক্ষ তা নেওয়া বন্ধ করে দেয়। এর সুযোগে শামসুদ্দীন মিয়া ঝুনু ওই জমি দখল করে সেখানে দোকান নির্মাণ করে অন্যদের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া বাকি ৬৬ শতক জমি এখনও তাদের লিজে রয়েছে দাবি করে সৈয়দ নিয়ামুল হাসান বলেন, ওই জমিতে বর্তমানে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

তিনি দাবি করেন, ২০২৭ সাল পর্যন্ত ওই জমির লিজের খাজনা পরিশোধ করা হয়েছে এবং এ-সংক্রান্ত কাগজপত্রও তাদের কাছে রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শামসুদ্দীন মিয়া ঝুনু বলেন, “ওই স্থানে অভিযোগকারীদের কোনো লিজের জমি নেই। বিষয়টি নিয়ে তারা আদালতে মামলা করেছিল, কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছেন। 

এরপর ২০০৫ সালে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের নামে লিজ বাতিল করে দেয়। আর যদি ৬৬ শতক জমির বৈধ লিজ থেকে থাকে, তাহলে রেলওয়ে কর্তৃপক্ষই তাদের বুঝিয়ে দেবে। তারা ভিত্তিহীন অভিযোগ করছে।”

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});