বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফরিদপুরে বাস চলাচল বন্ধ থাকায় আটক চার শ্রমিককে ছেড়ে দিল পুলিশ

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বাস চলাচল বন্ধ থাকায় আটক চার শ্রমিককে ছেড়ে দিল পুলিশ

রুপা সুলতানা, ফরিদপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ফরিদপুরে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে পরিবহন থেকে টাকা আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শ্রমিক সংগঠনের ডাকে প্রায় ২০ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। পরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার পর বুধবার দুপুর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনের নেতৃত্বে

 মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ফরিদপুর শহরতলির মুন্সিবাজার এলাকা থেকে চারজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মো. ফরহাদ, মো. দিলু, মো. জুলফিকার ও মতি।

পুলিশ ও স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ দিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যাত্রীবাহী বাস থেকে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রসিদ দিয়ে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। রসিদে আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের নাম উল্লেখ ছিল। অভিযোগের ভিত্তিতে  তাঁদের আটক করে পুলিশ।

আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যা থেকে ফরিদপুরে লোকাল মিনিবাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে রাত ৯টার দিকে আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াসসহ শ্রমিকনেতারা কোতোয়ালি থানায় পুলিশের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলে বুধবার সকালেও লোকাল ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকে। পরে দ্বিতীয় দফার বৈঠকের পর আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হলে দুপুর ১২টার দিকে বাস চলাচল পুনরায় শুরু হয়।

আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা বলেন, আমাদের চারজন শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকেরাই বাস চলাচল বন্ধ রেখেছিলেন। তাঁদের মুক্তির পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি দাবি করেন, শ্রমিক কল্যাণ তহবিলের জন্য সংগঠনের নিয়ম অনুযায়ী এই অর্থ সংগ্রহ করা হচ্ছিল। এটি কোনো চাঁদাবাজি নয়, অসুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে সহায়তা দিতেই এ অর্থ ব্যয় করা হয়।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী ইবনে ইলিয়াস জানান, সংগঠনের নির্দেশনা অনুযায়ী এ অর্থ সংগ্রহ করা হচ্ছিল।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান,  টাকাগুলো বিধি-বহির্ভূতভাবে তোলা হয়েছে বলেই তাদের আটক করা হয়েছিল। আটকের পর শ্রমিক সংগঠনের নেতাদের ডাকা হয়েছিল ৷ তাঁরা জানিয়েছেন, তাঁদের নির্দেশে আটক ব্যক্তিরা টাকা তুলছিলেন এবং তারা সবাই বাসের শ্রমিক। আমরা যাচাই-বাছাই করে দেখেছি—তাঁরা যে প্রক্রিয়ায় টাকা তুলছিল সেটা বৈধ কোনো প্রক্রিয়া নয় বা কোনো নির্দেশনা নেই। পরে সঠিক প্রক্রিয়ায় টাকা তোলার মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা বাস মালিক সমিতির দায়িত্বরত প্রশাসক মো. সোহরাব হোসেন জানান, এই টাকা উত্তোলনের কতটুকু বৈধতা আছে, তা তাঁর জানা নেই। তবে শ্রমিক নেতারা বলেছেন, আশপাশের বিভিন্ন জেলায় এভাবে টাকা তোলা হয়, সে কারণে তারা তুলছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});