বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাতক্ষীরায় ​সততা ও নিষ্ঠার অঙ্গীকারে বরণ নবীন আইনজীবীদের

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় ​সততা ও নিষ্ঠার অঙ্গীকারে বরণ নবীন আইনজীবীদের

নবীন আইনজীবীদের বরণ

X

নবীন আইনজীবীদের বরণ

“আইন হোক মানবতার, ন্যায় হোক সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৬ সালের সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​বুধবার (৮ জুলাই) দুপুর ২টায় শহরের সিটি কিচেন (চায়না বাংলা) মিলনায়তনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোল্লা আব্দুস সোবহান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট হাফেজ আল আমিন এবং হামদ পরিবেশন করেন শিল্পী মহররম হোসাইন। ​পরে উদ্বোধনী বক্তব্য দেন অ্যাডভোকেট আজিজুল ইসলাম। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি, অ্যাডভোকেট শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, পৌর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট এস এম সালাউদ্দীন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট শেখ সেলিম আল আজাদ, অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক ও অ্যাডভোকেট বাসারাতুল্লাহ আওরঙ্গী বাবলা।

​প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ আলম বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় নবীন আইনজীবীদের দক্ষতা, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি নবীন আইনজীবীদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন এবং মানবিক মূল্যবোধ ও পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে ২০২৬ সালের তালিকাভুক্ত নবীন আইনজীবীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

​সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন আইনজীবী অ্যাডভোকেট বিপ্লব হাসান বলেন, আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে পেশাজীবন শুরু করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, সাতক্ষীরা জেলা শাখার আয়োজিত এই সংবর্ধনা তাদের নতুন পথচলায় অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছে।

​নবীন আইনজীবীরা বলেন, আইন পেশা শুধু একটি জীবিকা নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষার একটি মহৎ দায়িত্ব। সততা, নিষ্ঠা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। ​

নবীন আইনজীবীরা আরও বলেন, জ্যেষ্ঠ আইনজীবীদের দিকনির্দেশনা ও সহযোগিতা নিয়ে তারা দক্ষ, মানবিক ও আদর্শ আইনজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে চান। ভবিষ্যতে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});