বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পার্বতীপুর ইউএনও-র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুর ইউএনও-র বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। 

এ সময় বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে পার্বতীপুর উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আরও বলেন, জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তার বদলীর আদেশ প্রত্যাহার করে পার্বতীপুরে বহাল রাখা জরুরী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ পুনঃর্বিবেচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানান।

উল্লেখ্য যে,গত ৬ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর এর এক অফিস আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এই বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});