বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দশমিনায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

দশমিনায় আওয়ামী লীগের ৫ নেতা কারাগারে

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও লুটপাটের মামলায় আত্মসমর্পণের পর দশমিনা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পটুয়াখালীর আদালত।

বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানো পাঁচ আসামি হলেন,দশমিনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম রায়, জাকির হোসেন (ভুট্টো), কাজী আজাদ, বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলম এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমিজ মোল্লা। 

মামলার এজাহার অনুযায়ী, ২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

ওই ঘটনার জেরে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পটুয়াখালী-৩ আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যসহ অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর আসামিরা আত্মগোপনে চলে যান। পরে তারা উচ্চ আদালত থেকে দুই মাসের আগাম জামিন নিয়ে দেশে ফিরে আসেন। সেই জামিনের মেয়াদ শেষ হলে বুধবার তারা পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন,বেতাগী সানকিপুর ইউনিয়নের একটি মামলায় পাঁচ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});