বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিশু নিবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জাহিদ

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

শিশু নিবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ডা. জাহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৩:২২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসী শিশুদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে সমাজের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যেই টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় মানের সেন্টারে উন্নীত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ধারণক্ষমতাও বৃদ্ধি করা হবে। আগের তুলনায় এ উন্নয়ন কেন্দ্রে শিশুদের সংখ্যা বাড়ায় সরকার এ পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর কলেজগেট এলাকায় শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় উন্নয়ন কেন্দ্রের নতুন ভবনের কাজের মান এবং শিশুদের খাবারের মান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুর জেলা সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান, শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখার তত্ত্বাবধায়ক ইমরান খান প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});