বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইমামতি থেকে উদ্যোক্তা, লটকন চাষে বদলে দিলেন নিজের ভাগ্য

ঢাকা ইনফো২৪
জুলাই ৯, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ইমামতি থেকে উদ্যোক্তা, লটকন চাষে বদলে দিলেন নিজের ভাগ্য

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

একসময় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ইমামতি করে জীবিকা নির্বাহ করতেন হাফেজ রোকনউদ্দিন। অবসরে গাছ লাগানো ছিল তার প্রিয় কাজ। সেই ভালোবাসা থেকেই শুরু হয় লটকনের চাষ। আট বছর আগে মাত্র ৩০টি চারা দিয়ে যাত্রা শুরু করা মানুষটি এখন চার বিঘা জমিতে গড়ে তুলেছেন দুটি বাণিজ্যিক লটকনের বাগান। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর তৈরি একটি উন্নত জাত স্থানীয়ভাবে পরিচিতি পেয়েছে ‘নয়নপুরী লটকন’ নামে।

ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর গ্রামে গিয়ে দেখা যায়, সারি সারি গাছ ফলের ভারে নুয়ে পড়েছে। সবুজ পাতার আড়ালে ঝুলছে থোকায় থোকায় হলুদাভ পাকা লটকন। মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা বাগানে এসে ফল কিনছেন। পাশাপাশি উন্নত জাতের কলম সংগ্রহ করতেও ভিড় করছেন কৃষক ও উদ্যোক্তারা।

রোকনউদ্দিন বলেন, “শুরুতে অনেক গাছ পুরুষ হওয়ায় ভালো ফলন পাইনি। তখন নিজেই কলম করার কৌশল শিখি। ভালো ফলনশীল গাছ বাছাই করে নতুন কলম তৈরি করি। এখন সেই কলম দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে।”

তিনি আরো জানান, ফল বিক্রির পাশাপাশি কলম উৎপাদনও তাঁর আয়ের গুরুত্বপূর্ণ উৎস। এক বছরের কলম ১০০ টাকা এবং দেড় থেকে দুই বছরের কলম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হয়। এ মৌসুমে বাগান থেকেই প্রতি মণ লটকন ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরুতেই প্রায় ৮০ হাজার টাকার ফল বিক্রি করেছেন তিনি।

স্থানীয় কৃষক আব্দুস সালাম বলেন, “রোকনের বাগান থেকে ১০০টি চারা নিয়েছি। তাঁর লটকনের ফল বড়, মিষ্টি ও বাজারে ভালো দাম পাওয়া যায়। তাই অনেক কৃষক এখন এই জাতের চারা কিনছেন।”

গফরগাঁও উপজেলা থেকে আসা মো. এনামুল হক বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ভিডিও দেখে এসেছি। ফলের স্বাদ ভালো লেগেছে। তাই ৩২টি কলম কিনেছি। নিজের পতিত জমিতে বাগান করব।”

উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “লটকন একটি সম্ভাবনাময় ফল। ভালুকার মাটি ও আবহাওয়া এ চাষের জন্য উপযোগী। রোকনউদ্দিনের মতো উদ্যোক্তারা উন্নত জাতের কলম উৎপাদনের মাধ্যমে অন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন। কৃষি বিভাগ প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।”

স্থানীয়দের মতে, কয়েক বছর আগেও এলাকায় লটকনের বাণিজ্যিক চাষ খুব একটা ছিল না। রোকনউদ্দিনের সাফল্যের পর এখন অনেক কৃষক পতিত জমিতে লটকনের বাগান গড়ে তোলার পরিকল্পনা করছেন। একটি শখ থেকে শুরু হওয়া তাঁর উদ্যোগ আজ এলাকার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});