বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিভাবে পে-স্কেল বাস্তবায়ন হবে, জানালেন অর্থমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ১৬, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কিভাবে পে-স্কেল বাস্তবায়ন হবে, জানালেন অর্থমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ০)

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

X

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল চূড়ান্ত হলেও তা একযোগে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, নবম পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে না। তবে বিদ্যমান আর্থিক চ্যালেঞ্জের কারণে এটি পর্যায়ক্রমে কার্যকর করা হবে।

অর্থমন্ত্রী বলেন, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে, এটি আমরা গ্রহণ করেছি। তবে এটা হবে ক্রমান্বয়ে। আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, সেটি মাথায় রেখেই বাস্তবায়ন করা হবে।

এদিকে নবম পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুপারিশ চূড়ান্ত করতে আরও কয়েকটি বৈঠকের প্রয়োজন হতে পারে।

পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে গত অর্থবছরের শেষ চার মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় বেড়েছে।

চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থমন্ত্রীর ভাষ্য, “আমাদের পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং দক্ষতার ভিত্তিতে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা অর্জন করতে পারব বলে আশা করছি। ট্যাক্সেশন ও এনবিআরের পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আসবে।”

নবম পে-স্কেল বিষয়ে জাতীয় বেতন কমিশনের সুপারিশে কোনো পরিবর্তন বা কাটছাঁট করা হবে কি না—এ প্রশ্নের সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});