মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যশোর চৌগাছায় ট্রাকের ধাক্কায় সেলুন ব্যবসায়ী নিহত

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর চৌগাছায় ট্রাকের ধাক্কায় সেলুন ব্যবসায়ী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় কেষ্ট দাস (৫০) নামে এক সেলুন ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়খাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কেষ্ট দাস বড়খাপুর গ্রামের পুলিন দাসের ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি সেলুন পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে একটি নিয়ন্ত্রণহীন ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে স্বজনদের দাবি, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});