মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ময়মনসিংহ, মানিকগঞ্জ ও টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ, মানিকগঞ্জ ও টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ময়মনসিংহ, মানিকগঞ্জ ও টঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা যায়। 

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন ৩ জন। নিহত পুরুষের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে এবং নিহত ২ নারীর প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ জানিয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা বলছেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হয় অটোরিকশার চালকসহ আরও তিন নারী।

তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহত আরেক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসআই খালিদ বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আর আহত অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।”

মানিকগঞ্জ:মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অপর এক দুর্ঘটনায় ট্রাক-অটেরিকশা সংঘর্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিহত হন এক জন। মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তির কাছ থেকে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রে তার নাম মো. রফিকুল ইসলাম এবং ঠিকানা টাঙ্গাইল সদর উপজেলার খোর্দযোগিনী উল্লেখ থাকলেও প্রাথমিক অনুসন্ধানে ওই তথ্যের সঙ্গে নিহত ব্যক্তির পরিচয়ের মিল পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মাজহারুল বলেন, “ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।” দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, “পালিয়ে যাওয়া ট্রাক ও চালককে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তুহিন ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অহিদুল ইসলাম নামে আরও এক আরোহী। মঙ্গলবার দুপুরে টঙ্গীর মুন্নুগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক আছেন বাসচালক ও হেলপার। 

 নিহত তুহিন ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আন্দালবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});