বুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর

ঢাকা ইনফো২৪
জুলাই ২২, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম   (ভিজিট : ০)

গিয়ের্মো ওচোয়া।

X

গিয়ের্মো ওচোয়া।

মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সি এই কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় গ্লাভস তুলে রাখার কথা জানান তিনি।

গত সপ্তাহেই ৪১ বছরে পা রাখা ওচোয়া ২০২৬ বিশ্বকাপে আগেই জানিয়েছিলেন, এটিই হবে তার শেষ টুর্নামেন্ট। এরপরও নতুন কোনো ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ার আরও কিছুদিন চালিয়ে যাওয়ার গুঞ্জন ছিল। তবে মঙ্গলবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অবসরের ঘোষণা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওচোয়া লিখেছেন, ‘আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে সবকিছু রেখে এসেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখছি।’

গোলরক্ষকের দায়িত্বের কঠিন বাস্তবতাও তুলে ধরেন তিনি, ‘গোলরক্ষক হওয়া মানে, এমনও হতে পারে ৯০ মিনিট অপেক্ষা করতে হবে একটি মাত্র মুহূর্তের জন্য, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে এক সেকেন্ডও দ্বিধা করার সুযোগ নেই।’

ওচোয়ার নাম জড়িয়ে আছে বিশ্বকাপের অনন্য এক কীর্তির সঙ্গে। তিনি মেক্সিকোর হয়ে ছয়টি বিশ্বকাপ খেলা দলে জায়গা পেয়েছেন। এই রেকর্ড রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিরও।

যদিও ছয়টি বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তিনটি আসরে-২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে- মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});