
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।চার্জশিটে প্রকৃত অভিযুক্তদের বাদ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে এর মামলাটি পুনঃতদন্ত, তদন্তকারী কর্মকর্তা, ঘোড়াঘাট থানার ওসি, সার্কেল এসপির বিরুদ্ধে মানববন্ধন করেছেন আন্দোলনকারী ছাত্রদল ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঘোড়াঘাট থানার সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ছাত্রদল ও ভুক্তভোগী পরিবার’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চারমাথা এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ২৪ আগস্ট ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করা হয়।