বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন রাষ্ট্রপতি?

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন রাষ্ট্রপতি?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ০)

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও শেখ হাসিনা  (ফাইল ছবি)

X

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও শেখ হাসিনা (ফাইল ছবি)

বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে—লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। দাবি করা হয়েছে, এমন ঘটনায় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগের কথা বলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুই-একদিনের মধ্যে পদত্যাগ করবেন মো. সাহাবুদ্দিন। 

কিন্তু ফোনালাপের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রপতি নিজেই। তিনি এটাকে পুরোটাই মিথ্যা বলেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে তিনি এ তথ্য জানান। রাষ্ট্রপতি বলেন, ‘‘এটি কল্পনার বাইরে।’’

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। তখন অনেকে মনে করেছিলেন বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে সরকার। সেক্ষেত্রে হয়তো দলীয় কাউকে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পরিবর্তনের কোনও ইঙ্গিত সরকার দেয়নি। সরকার-প্রধান তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানেই যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাষ্ট্রপতির পদ নিয়ে আলোচনার সমালচনা চলছেই। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আলোচনায় ছিল তিনি পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন কিনা। তবে এখন তিনি পদত্যাগ করতে পারেন, এমন এই খবরই সর্বত্র। এছাড়া বিএনপি থেকে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? নাকি দলের বাইরে কাউকে দেওয়া হতে পারে? এ নিয়ে এখন নানা আলোচনা চলছে। 

বিএনপি সূত্রের দাবি, রাষ্ট্রপতি পদত্যাগ করলে বিএনপি তাদের পছন্দ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগের সুযোগ পাবে।

গতকাল বুধবার একটি ফেসবুক পোস্ট থেকেই এই আলোচনার সুত্রপাত হয়। এরপর বিভিন্ন গণমাধ্যমে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি ঘিরে তার পদত্যাগের খবর আরও ঘনীভূত হয়।

আজ বিকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘‘এরকম ফোনালাপের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। এমন কিছু হলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকার তদন্ত করে দেখবে।’’ 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});