শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ল্যান্ডক্রুজার থেকে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ল্যান্ডক্রুজার থেকে ২৮ হাজার ইয়াবাসহ সাবেক ল্যান্স কর্পোরাল আটক

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল ওবায়দুল হাসান (৪১)কে আটক করেছে পুলিশ।

আটক ওবায়দুল হাসান বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ি এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  বিকেল প্রায় ৫টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজারটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে করে সেটি আটকিয়ে পুলিশকে খবর দেন। কয়েক ঘণ্টা পর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে পৌঁছান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও ল্যান্ডক্রুজারটি পুলিশের একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়দের সহযোগিতায় চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জনতার দাবির মুখে পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং সাবেক ল্যান্স কর্পোরাল ওবায়দুল হাসানকে আটক করে। পরে পুলিশ উদ্ধার হওয়া ইয়াবা, আটক ব্যক্তি এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, পাচারচক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করে মাদক পরিবহনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে আইনগতভাবে অভিযুক্ত (accused) হিসেবেই বিবেচনা করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});