শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চেলসির গার্নাচোকে ধারে নিচ্ছে অ্যাস্টন ভিলা

ঢাকা ইনফো২৪
জুলাই ২৪, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

চেলসির গার্নাচোকে ধারে নিচ্ছে অ্যাস্টন ভিলা

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ০)

: আলেহান্দ্রো গার্নাচো।

X

: আলেহান্দ্রো গার্নাচো।

চেলসির উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে ধারে দলে নিতে সমঝোতায় পৌঁছেছে অ্যাস্টন ভিলা। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা ভিলায় খেলবেন এই আর্জেন্টাইন ফুটবলার। চুক্তি অনুযায়ী, ধারের মেয়াদ শেষে নির্দিষ্ট শর্ত পূরণ করে গার্নাচোকে কিনে নেয়ার সুযোগও থাকবে ভিলার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ বছর বয়সি এই ফুটবলারের ইতোমধ্যে বার্মিংহামে মেডিকেল সম্পন্ন হয়েছে। চেলসি থেকে তাকে কিনে নিতে যদি ভিলা রাজি হয়, সেক্ষেত্রে দলটির সঙ্গে চার বছরের চুক্তি করতেও সম্মত হয়েছেন তিনি।

কোনো ক্লাবের পক্ষ থেকেই অবশ্য ভিলার গার্নাচোকে কিনে নেওয়ার পূর্ব শর্ত নিয়ে কিছু বলা হয়নি। তবে, আগামী মৌসুমে একটা নির্দিষ্ট সংখ্যক ম্যাচে মাঠে নামার মতো কিছু শর্ত পূরণ হলে, এই খেলোয়াড়কে কেনার ধারাটি সক্রিয় হবে।

চেলসির বিশ্বাস, গার্নাচোকে ভিলার কেনার পূর্ব শর্ত সহজেই পূরণ হবে এবং সেক্ষেত্রে তারা চার কোটি ৩০ লাখ পাউন্ড পাবে। গত মঙ্গলবার অ্যাস্টন ভিলা থেকেই ইংলিশ উইঙ্গার মর্গান রজার্সকে রেকর্ড ১১ কোটি ৭০ লাখ পাউণ্ডে দলে টানে চেলসি। এর পরদিনই, স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি থেকে গার্নাচোর ভিলায় যোগ দেয়ার খবর এলো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});