শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:২৪ পিএম   (ভিজিট : ০)

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

X

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতাল।

শনিবার বেলা ১০ টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালে রোগীদের সেবার গুণগত মান, পরিচ্ছন্নতা, সময়মত কর্মকর্তা কর্মচারিদের উপস্থিতি, হাসপালের মেয়াদোর্ত্তীর্ণ ওষুধ, খাবারের মান, চিকিৎসক সংকটসহ যাবতীয় বিষয়ে সরেজমিনে দেখেন। তিনি দীর্ঘ আড়াই ঘন্টা হাসপাতালে অবস্থান করেন।

এ সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমাদের একটা দায়বদ্ধতা জনগণের প্রতি আছে। আমি হাসপাতালের সার্বিক অবস্থা দেখলাম। শীঘ্রই যাতে এ এলাকার মানুষ কাঙ্খিত স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়ম ও অসঙ্গতির বিষয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য বিভাগের পরিচালকের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এভাবে কোন হাসপাতাল চলতে পারে না।

পরিত্যক্ত ভবনের স্টোর রুমে মেয়াদ ঊত্তীর্ণ ওষুধের স্তুপ দেখে মন্ত্রী বলেন, দেশে বহু মানুষ সময়মত ওষুধ পায়না, আর এখানে মেয়াদ উত্তীর্ণ হয়ে আছে লাখ লাখ টাকার ওষুধ। একই সাথে মন্ত্রী হাসপাতাল সংলগ্ন একটি প্রাইভেট ক্লিনিক পরিদর্শন করে তার কাগজপত্র যাচাইয়ের জন্য জেলা কর্মকর্তাকে নির্দেশ দেন।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দে সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});