রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ১০ কিলোমিটার গভীরে

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ইরানে ভূমিকম্প, উৎপত্তিস্থল ১০ কিলোমিটার গভীরে

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বার্দসির কাউন্টিতে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতি নিরূপণে মূল্যায়নকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

ইরানের ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র বার্দসির শহরের কাছাকাছি এবং প্রাদেশিক রাজধানী কেরমান থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে ছিল।

ভূমিকম্পটির কম্পন আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহত বা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি। 

সূত্র: গালফ নিউজ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});