খুলনায় বিদেশী পিস্তলসহ টাইগার গ্রুপের সদস্য গ্রেফতার
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:৫৮ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
খুলনা নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৬ টাইগার বাহিনীর সদস্য রবিউল ইসলাম নামে এক সন্ত্রাসীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে।
র্যাব জানায়, রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের মহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রায়ের মহল এলাকার বাসিন্দা শেখ লাল মিয়ার ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য মোতাবেক নিজ ঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এসময় তিনটি চাপাতি ও সুরি উদ্ধার হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৬ টি মামলা রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।