রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম মিয়া গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি শামীম মিয়া গ্রেপ্তার

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের করা একটি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়া (২১)কে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর)।

র‍্যাব-১৪-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে গত শনিবার (২৫ জুলাই) বিকেল প্রায় ৪টা ২৫ মিনিটে র‍্যাব-৭-এর সহযোগিতায় পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও অভিযুক্ত নিকট আত্মীয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট বিকেলে ভুক্তভোগীর দাদির অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও ধারণ করে। 

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যায় ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে তাকে আবারও ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ২০২৬ সালের ৮ এপ্রিল শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা (নং-৫) রুজু হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});