Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দিঘলিয়া উপজেলায় ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাট কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দিঘলিয়ার দেয়াড়া গ্রামের ফ্লেক্সিলোড ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা।

এ সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে ছোড়া গুলি ছিনতাইকারী দলেরই এক সদস্যের গায়ে লাগলে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার সাথে জড়িত অন্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ওই ছিনতাইকারীর লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।