মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পারস্য উপসাগরের যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী শুক্রবারের (১৯ জুন) জন্য নির্ধারিত মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষরের বিষয়ে বাজারে তীব্র আশাবাদ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও ৪ শতাংশ কমে তিন মাসের সর্বনিম্নে নেমে গেছে। খবর আল জাজিরার।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেল প্রতি ৩ দশমিক ২৯ ডলার বা ৪ শতাংশ কমে ৭৯ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৩ দশমিক ৮২ ডলার বা ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৬ দশমিক ৯৩ ডলারে নেমে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ আক্রমণ এবং যুদ্ধ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক বাজারে উভয় ধরনের অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৬৫ থেকে ৭০ ডলারে লেনদেন হচ্ছিল। যুদ্ধের কারণে তা ব্যাপকভাবে বেড়ে গেলেও শান্তি চুক্তির খবরে তা আবার কমতে শুরু করেছে।

এর আগে দিনের শুরুতে তেলের দাম ২ শতাংশের বেশি কমে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে দিনশেষে তা আরও বড় পতনের দিকে যায় এবং সর্বোচ্চ ৪ দশমিক ৭ শতাংশ পর্যন্ত দরপতনের রেকর্ড তৈরি করে।

বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত ও শুক্রবার চুক্তির খসড়া প্রকাশের পাশাপাশি হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার ট্রাম্পের ঘোষণাই মূলত জ্বালানি তেলের বাজারে এই স্বস্তি এনে দিয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।