সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আকস্মিক পদত্যাগ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আকস্মিক পদত্যাগ

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১০:১৮ এএম   (ভিজিট : ০)

পেরি ওয়ারজিয়ো

X

পেরি ওয়ারজিয়ো

আকস্মিক পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক ইন্দোনেশিয়া’ (বিআই)-এর গভর্নর পেরি ওয়ারজিয়ো। এতে তার এই অপ্রত্যাশিত পদক্ষেপ, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। 

ওয়ারজিয়োর পদত্যাগপত্র প্রেসিডেন্ট প্রবায়ো সুবিয়ান্তো গ্রহণ করেছেন বলে রাজধানী জাকার্তায় আর্থিক বাজার খোলার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান রাষ্ট্র সচিবালয়মন্ত্রী প্রসেতিও হাদি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ব্যাংক ইন্দোনেশিয়া (বিআই)-এর জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর দেস্ত্রি দামায়ান্তিকে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি জানান, ব্যক্তিগত কারণেই ওয়ারজিয়ো পদত্যাগ করেছেন।সংবাদ বিশ্লেষণ

পদত্যাগের ঘোষণার পরদিন সকালে লেনদেনের শুরুতে ইন্দোনেশিয়ার মুদ্রা রুপিয়াহ ডলারের বিপরীতে সর্বোচ্চ ০.১৪ শতাংশ দুর্বল হয়ে প্রতি ডলারে ১৭,৯৬০ রুপিয়ায় নেমে যায়। একই সময়ে প্রধান শেয়ার সূচক প্রথমে ০.৬৮ শতাংশ পর্যন্ত পড়ে গেলেও পরে ঘুরে দাঁড়িয়ে ০.২৬ শতাংশ বেড়ে যায়। 

সিঙ্গাপুরভিত্তিক আলেথেইয়া ক্যাপিটাল-এর আসিয়ান বিশেষজ্ঞ অ্যাঙ্গাস ম্যাকিনটোশ বলেন, পেরি ওয়ারজিয়োর পদত্যাগ বাজার সম্ভবত নেতিবাচকভাবে নেবে। কারণ তিনি ছিলেন অভিজ্ঞ ও স্থিতিশীল নেতৃত্বের প্রতীক এবং তার ভালো কর্মদক্ষতার রেকর্ড ছিল। তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন। 

আপাতত জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর দেস্ত্রি দায়িত্ব নিচ্ছেন। প্রেসিডেন্ট প্রবায়োর ভাতিজা থমাস জিওয়ানদোনো বর্তমানে ডেপুটি গভর্নর। তিনি যদি স্থায়ীভাবে এই পদে আসেন, তাহলে বাজার সেটিকে সন্দেহের চোখে দেখবে। কারণ এটি একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পদ এবং ব্যাংক ইন্দোনেশিয়ার স্বাধীন থাকা উচিত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});