সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

টিউশন ফি ছাড়াই অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

টিউশন ফি ছাড়াই অস্ট্রেলিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

প্রতীকী ছবি

X

প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর (মাস্টার্স বাই রিসার্চ) ও পিএইচডি প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নের (Fully Funded) স্কলারশিপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের বীর সেনানায়ক স্যার জন মোনাশের নামানুসারে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ করে দিতে প্রতিবছর আকর্ষণীয় স্কলারশিপ প্রদান করে। 

এই পূর্ণ অর্থায়নের স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, আবাসন ব্যয়, বই ও শিক্ষা-উপকরণের খরচ, পাশাপাশি কোর্স-সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়।

আবেদনের যোগ্যতা:

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

মোনাশ ইউনিভার্সিটির গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে অফার লেটার থাকতে হবে।

গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

পাসপোর্ট

পাসপোর্ট সাইজের ছবি

একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট

মোটিভেশন লেটার

রিসার্চ প্রপোজাল

রেফারেন্স লেটার

জীবনবৃত্তান্ত (সিভি)

আইইএলটিএস একাডেমিক বা টোয়েফল স্কোর

স্কলারশিপের সুবিধা:

সম্পূর্ণ টিউশন ফি

আবাসন ব্যয়

লিভিং অ্যালাউন্স

বই ও কোর্স উপকরণের খরচ

রিলোকেশন ভাতা

স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যবিমা ভাতা

আবেদন যেভাবে: স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে https://www.monash.edu/science/research/graduate-research/how-to-applyপাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});