সোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৭, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ০)

X

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানির সরবরাহ লাইনে বিষাক্ত রাসায়নিক মেশানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ৩৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন জানান, তদন্তে দেখা গেছে, দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর পানির সরবরাহ লাইনের ভালভ বন্ধ করে পাইপ কেটে ভেতরে বিষাক্ত রাসায়নিক ঢেলে দেয়। পরে পাইপটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে আগের অবস্থায় রেখে যায়।

তিনি বলেন, একই উৎস থেকে দুটি পানির লাইন গেছে-একটি স্থানীয় একটি স্কুলে এবং অন্যটি যৌথবাহিনীর ক্যাম্পে। কেবল ক্যাম্পের লাইনে বিষাক্ত পদার্থ মেশানো হয়েছে, যা পরিকল্পিত নাশকতার ইঙ্গিত দেয়।

অতিরিক্ত ডিআইজি আরও বলেন, সন্ত্রাসীরা অতীতেও ওই এলাকায় যৌথবাহিনীর কার্যক্রমে বাধা দিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও ক্যাম্পে হামলার মতো ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পানির লাইনে বিষ মেশানোর ঘটনায় বাহিনীর ৩ থেকে ৪ জন সদস্য অসুস্থ হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ রয়েছেন। পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মামলায় ইয়াসিন বাহিনীর প্রধান ইয়াসিনসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে রোববার সকালে ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ ও পানিতে সাদা ফেনা দেখতে পান। পরে পানির ট্যাংক পরীক্ষা করেও একই ধরনের ফেনা পাওয়া যায়। ঘটনাস্থলের কাছ থেকে বিষাক্ত রাসায়নিকের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});