মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুরে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষিঋণ পৌঁছে দেওয়া ও কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবার প্রতি কৃষকদের আরও আস্থাশীল করার লক্ষ্যে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জগন্নাথপুর উপজেলাস্থ তফসিলি ব্যাংক সমূহের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো, ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মো. জাবেদ আহমদ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ, উপজেলা মৎস কর্মকর্তা মো, আল-আমীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, এস এম এমদাদুল হক। 

এশিয়া ব্যাংকের জোনাল এক্সিকিউটিভ অফিসার আশিকুর রহমানের স্ঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকিব, কৃষকদের মাঝে বক্তব্য রাখেন জুয়েল মিয়া প্রমুখ। 

অতিথিবৃন্দ বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত কৃষকদের হাতে কৃষি  ঋণের ডেমো চেক/পে-অর্ডার প্রদান করেন। 

এসময় জগন্নাথপুর উপজেলার তফসিলি ব্যাংক সমূহের ব্যবস্থাপক ও কর্মকর্তা বৃন্দ সহ উপকার ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});