মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাঁথিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

সাঁথিয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:১৭ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় জামায়াত এমপির জুম্মার নামাজে বিএনপির হামলার প্রতিবাদে ২৮ জুলাই মঙ্গলবার বাদ আসর পৌর সদরে উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোখলেসুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়ার গুরুত্বপূর্ণ স্থান  তিনমাথা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আফতাবনগর জামে মসজিদে ইমামতির বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, মসজিদের মতো পবিত্র স্থানে সংঘটিত ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোড় দাবি জানান।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান,মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ  জামায়াত নেতা আব্দুল মালেক, পৌর আমীর মাও: আব্দুল গফুর, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি  মোস্তফা কামাল মানিক,উপজেলা জামায়াতের সুরা সদস্য মেহেদী হাসান, জুলাই যোদ্ধা মোহতাসিমবিল্লাহ সাদ প্রমুখ। 

এ সময় উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের   বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});