লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মতিঝিলের শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে একই দিনে আদালতে হাজিরা দেওয়ার সময় লতিফ সিদ্দিকী জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার না করলে তিনি আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন। তবে তার আগেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিস্তারিত আসছে…

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।