Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

ভুরুঙ্গামারীতে ৩০০ পিচ ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজা সহ এনামুল হক ওরফে এলাম (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এনামুল হক ওই গ্রামের মৃত আচা মাহমুদের পুত্র।

এ সময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা ট্যাবলেট, ৮শ গ্রাম গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।