Dhakainfo24
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

বুড়িচংয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

ঢাকা ইনফো২৪
মার্চ ২৭, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মোঃ সজিব নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।এঘটনায় শুক্রবার বিকেলে থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কোরপাই গ্রামের ফারুক মিয়ার ছেলে মোঃ সজিব দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী প্রতিবাদ গড়ে তোলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল।

এজাহারে উল্লেখ করা হয়, কোরপাই গ্রামের মাসুম মিয়ার ছেলে মোঃ সাইদুল, মাধবপুর গ্রামের মোঃ ইউসুফ, কোরপাই গ্রামের মোঃ সাদেক, কাকিয়ারচর গ্রামের সেলিম মুনশির ছেলে মোঃ কামরুল, মুবিন মিয়ার ছেলে মোঃ জাহিদুলসহ অজ্ঞাত কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তরা সজিবের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে একাধিক আঘাত করে এবং তাকে মারধর করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শুক্রবার (২৭ মার্চ) দুপুরে আহত সজিবের মা হাসু বেগম বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনাটি নিয়ে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।