বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে উফশী ধানের বীজ বিতরণ

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে উফশী ধানের বীজ বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:৩৮ পিএম   (ভিজিট : ০)

ছবি : প্রতিনিধি

X

ছবি : প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা কর্মসূচীর আওতায় উফশী, রোপা ও আমন জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে ৭ হাজার প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। 

এ সময় বীজ বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের পক্ষ থেকে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। আগামীতেও সরকার কৃষকদের পাশে থাকবে।’#

ছবি: ক্যাপশন> বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করছেন এমপি জহিরুল। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});