শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ০)

সারজিস আলম  (ফাইল ছবি)

X

সারজিস আলম (ফাইল ছবি)

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে। আগামী পাঁচ বছর পর কাউকে আর আওয়ামী লীগ করতে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয়নি। যাদের আওয়ামী লীগ ধ্বংস করতে চেয়েছিলো তারা কিন্তু দেশে আছে।’

আজ শুক্রবার (৩১ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এসময় সারজিস আলম বলেন, ‘বিএনপি যদি স্বৈরাচার হতে চায় আমরা তাদের স্বৈরাচার হতে দেব না। আমরা সমালোচনা করেই যাব। চাঁদাবাজি, টেন্ডারবাজির জন্য সঠিক সেবা জনগণ পায় না। ফেরাউন হলেও তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। সামনে বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে। শুধু সময়ের অপেক্ষা।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। সিস্টেম নষ্ট নয়ে গেলে কেউ ছাড় পাবেন না। আমাদের লড়াইটা দলীয় লড়াই না, আমাদের লড়াই ন্যায়-অন্যায়দের মধ্যে। দেশকে লুটেরাদের হাত থেকে যদি তারেক রহমান রক্ষা করতে না পারে তাহলে আমরা ছাড় দেব না।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫৩ বছর ধরে আমরা বঞ্চিত৷ আমি একা বলে বিপদে পড়ে গেছি৷ বাংলাদেশে চাঁদাবাজি করতে দেয়া হবে না৷ আমাদের সঙ্গে সরকার গাদ্দারি করছে৷ কাউকে চাঁদা দিবেন না, ঘুষ দেব না এই অঙ্গীকার করেন৷ আমরা জনগণের পক্ষে কথা বলি। আমাদের কোনো পদের দরকার নাই।’

তিনি আরও বলেন, ‘হাসিনা দেশে নামার সঙ্গে সঙ্গে তার ফাঁসি কার্যকর করবে বাংলাদেশের জনগণ।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সিলেটের সীমান্ত হত্যা নিয়ে কোনো নেতা কথা বলে না, কারণ রাতে তারা বাটোয়ারা পায়। ১৪০০ শহীদের বিচার না হলে আমরা ক্ষমতা হাতে নেব। বাংলাদেশে কোনো প্রতিশ্রুতি কাজ করে না। হাদির হত্যাকারীর বিচার করতে হবে৷ 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});