শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লন্ডনে তোপের মুখে পালালেন আ. লীগ নেতা হাছান মাহমুদ!

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

লন্ডনে তোপের মুখে পালালেন আ. লীগ নেতা হাছান মাহমুদ!

প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ০)

হাছান মাহমুদ   (ফাইল ছবি)

X

হাছান মাহমুদ (ফাইল ছবি)

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পালিয়ে যাওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম লন্ডনে ছাত্রদল নেতাদের তোপের মুখে পড়ে চরম নাজেহাল হয়েছেন। এর আগে একই রেস্টুরেন্টে তোপের মুখে পড়ে পালিয়ে যান আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।   

গত বুধবার পশ্চিম লন্ডনের এলপোট লান্ড এলাকায় অবস্থিত ‘আনান সেন্টার’-এর একটি রেস্টুরেন্টে। 

প্রত্যক্ষদর্শী ও ভিডিও সূত্রে জানা যায়, শ ম রেজাউল করিম রেস্টুরেন্টে অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। 

এসময় উপস্থিত ছাত্রদল নেতারা তাকে দেশব্যাপী গুম, খুন, দুর্নীতি এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতা হত্যার বিষয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন। ভিডিওতে দেখা যায়, ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো নেতাদের গুম এবং দেশ থেকে কোটি কোটি টাকা পাচারের বিষয়ে কড়া জবাব চাওয়া হলে শ ম রেজাউল করিম সম্পূর্ণ বাকরুদ্ধ ও অসহায় হয়ে বসে থাকেন। 

পরবর্তীতে রেস্টুরেন্টে উপস্থিত কিছু লোকের সহায়তায় তিনি সেখান থেকে দ্রুত সটকে পড়েন। 

এ বিষয়ে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রিবলু জানান, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশে হাজারও মানুষকে হত্যা ও গুম করে জনগণের টাকা লুটপাট করে লন্ডনে এসে বিলাসিতা করছে। আমরা খবর পেয়ে আনান সেন্টারে যাই এবং তার কাছে জবাব চাই। কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে কিছু লোকের সহায়তায় পালিয়ে যান।’ 

তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগেও একই স্থানে তারা সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে পেয়েছিলেন এবং তিনিও একইভাবে সেখান থেকে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});