শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সব মানুষের পাশে আছে সরকার: ডা. জাহিদ হোসেন

ঢাকা ইনফো২৪
জুলাই ৩১, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সব মানুষের পাশে আছে সরকার: ডা. জাহিদ হোসেন

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ০)

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

X

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জাতি, ধর্ম এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার। দেশে বর্তমানে ৪০ লক্ষ নিবন্ধিত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ রয়েছে। 

রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ-এ ‘দি দাউদি বোহরাস অব বাংলাদেশ’ -এর উদ্যোগে নবনির্মিত ‘প্রজেক্ট রাইজ ওয়ার্ড ফর চাইল্ড হেলথ কেয়ার’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিস।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে কেউ নিজেকে অনাদৃত, বঞ্চিত কিংবা অসহায় মনে করবেনা। ইতোমধ্যেই সরকারের গৃহীত বিভিন্ন মানবিক উদ্যোগ জনমনে সাড়া ফেলেছে।   

 

তিনি আরও বলেন, সমাজে বসবাসরত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন থেরাপি ও চিকিৎসা প্রদান করলে তারা সুস্থ হয়ে সমাজের মূল ধারায় মিশে যেতে পারে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সমাজ সেবামূলক প্রতিষ্ঠানসমূহে অনুদান দিলে ট্যাক্স রিবেট পাওয়া যায়, তিনি সকলকে এ সুযোগ গ্রহণ করারও আহ্বান জানান। একইসাথে মন্ত্রী এ মানবহিতৈষি কাজের জন্য বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ও  দি দাউদি বোহরাস অব বাংলাদেশকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বর্তমানে ৮০ বেডের একটি ফিজিও থেরাপি সেন্টার পরিচালনা করে আসছে, আজ নতুন করে আরও ৭০ টি বেড যুক্ত হওয়ায়, এখন থেকে ১৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এ সেবা পাবে। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দি দাউদি বোহরাস অব বাংলাদেশ- এর ঢাকা ও চট্টগ্রামের প্রতিনিধিসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});