শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চট্টগ্রামের খুদে শিক্ষার্থীদের স্বর্ণ জয়

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চট্টগ্রামের খুদে শিক্ষার্থীদের স্বর্ণ জয়

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত প্রতিযোগিতা ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড চ্যালেঞ্জ ২০২৬’-এ অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। 

বিশ্বের ৪০টি দেশ ও অঞ্চলের ১ হাজার ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ২৮৫ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে বাংলাদেশের প্রতিনিধিদল ৭টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৯টি আন্তর্জাতিক পদক অর্জন করেছে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মূল তিনটি ক্যাটাগরি ‘Math Olympiad’, ‘Math Warriors’ এবং ‘Math Master Mind’-এ প্রতিদ্বন্দ্বিতা করে।

স্বর্ণপদক পাওয়া ছয় জনের মধ্যে দুইজন চট্টগ্রাম আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ড্যানিয়েল হোসাইন ইবনে মাহমুদ (প্রথম শ্রেণি) ও মেহেজাবিন ইসলাম মানহা (৮ম শ্রেণি)।

অনুষ্ঠানে ২৫টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, শিক্ষা প্রতিনিধি ও আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তানভীরুল হক, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ও বাণিজ্য কাউন্সিলর লুৎফুন নাহার এবং দ্বিতীয় সচিব শেখ মো. ফয়সাল।

মানহা’র বাবা ব্যবসায়ী মো. মোরশেদুল ইসলাম বলেন, মেয়ের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের।

চট্টগ্রাম থেকে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের দুর্লভ সুযোগ করে দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ব শিক্ষাগত কৌশল ও জ্ঞানে অনেক এগিয়ে গেছে। সারা বিশ্বের মেধাবী ছেলেমেয়েদের সাথে এই প্রতিযোগিতা আমার সন্তানের ক্যারিয়ারে একটি মাইলফলক হয়ে থাকবে।

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. তানভীরুল হক বলেন, আমরা বিশ্বব্যাপি প্রায় ৫০টিরও অধিক অলিম্পিয়াডস আয়োজক সংগঠনের সহযোগী অংশীদার। প্রতিষ্ঠার পর থেকেই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস বাংলাদেশ দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত, বিজ্ঞান, ইংরেজি, ইনফরমেটিক্স, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনসহ বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াড ও অ্যাকাডেমিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে আসছে। আমাদের ব্যবস্থাপনায় ছোট্ট মেধাবীরা সাফল্য দেখিয়ে আমেরিকা, যুক্তরাজ্য, মালয়েশিয়া, জাপান, সিংগাপুর থেকে উল্লেখযোগ্য সংখ্যক ডায়মন্ড ও গোল্ড, সিলভার অ্যাওয়ার্ড নিয়ে এসেছে।

গত এক বছরে চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ১৪ জন স্বর্ণপদক, ৯ জন রৌপ্যপদক ও ৬ জন ব্রোঞ্জ পদক পেয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});