সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তিন বছরেও শেষ হয়নি শিশু রজনী হত্যার বিচার, ন্যায়বিচারের দাবিতে ব্যানার টাঙিয়ে বাবার প্রতিবাদ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

তিন বছরেও শেষ হয়নি শিশু রজনী হত্যার বিচার, ন্যায়বিচারের দাবিতে ব্যানার টাঙিয়ে বাবার প্রতিবাদ

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ৬:৩১ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বগুড়ার ধুনটে আট বছর বয়সী শিশু রজনী ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ তিন বছরেও শেষ হয়নি। এতে ন্যায় বিচার নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েছে নিহতের পরিবার। তাই দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধুনটের বিভিন্ন স্থানে ব্যানার লাগিয়েছেন নিহত শিশুটির বাবা গাজিউর রহমান।

মামলাসূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ মে বিকেল ৫টার দিকে এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী পশ্চিমপাড়া এলাকার ভ্যান চালক গাজিউর রহমানের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী মায়দা আক্তার রজনী (৮) নিজ বাড়ির সামনে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এঘটনায় ধুনট থানায় একটি জিডি দায়ের করেন রজনীর বাবা গাজিউর রহমান। পরদিন ৫ মে সন্ধ্যায় এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি পরিত্যাক্ত জায়গার ঝোপ-ঝাড়ের মধ্য থেকে রজনীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রজনীর বাবা গাজিউর রহমান বাদী হয়ে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। পুরে পুলিশ তদন্ত শেষে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। তন্মধ্যে একজন জামিনে মুক্ত রয়েছেন। এদিকে মামলার তিন বছর অতিবাহিত হলেও দ্রুত বিচার কাজ শেষ না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে নিহত রজনীর পরিবার। 

নিহত শিশুটির বাবা গাজিউর রহমান জানান, মেয়েকে হারানোর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। দ্রুত বিচার শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});