সোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাকা ইনফো২৪
আগস্ট ৩, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ০)

ফ্রি মেডিকেল ক্যাম্প

X

ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁর মান্দায় মরহুম আলহাজ্ব ইসরাইল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকার হতদরিদ্র ও সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ দিতে এই আয়োজন করা হয়।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভারশো স্কুল সংলগ্ন এলাকায় চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. কোরবান আলী রনির বাসভবনে এই ক্যাম্প পরিচালনা করা হয়। মরহুম আলহাজ্ব ইসরাইল হোসেনের স্মরণে তার ছেলে ডা. কোরবান আলী রনি ব্যক্তিগত উদ্যোগে এ চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেন।

দিনব্যাপী চিকিৎসা শিবিরে সেবা দেন  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম, যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন ডা. কোরবান আলী রনি, গাইনি চিকিৎসক ডা. মৌমিতা দেব এবং রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (মেডিসিন) ডা. হারুন অর রশিদ। এতে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি উপস্থিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

গ্রামীণ পরিবেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সেবা নিতে আসা স্থানীয়রা।

আয়োজকরা জানান, দেলুয়াবাড়ির মিশাত ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});